প্যারিস গিয়ে সমঝোতা করলেন রাশেদ মামুন! – দৈনিক গণঅধিকার

প্যারিস গিয়ে সমঝোতা করলেন রাশেদ মামুন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৪:১১
চরিত্রাভিনেতা হিসেবে রাশেদ মামুন অপুর অবস্থা এখন বেশ ঝলমলে। ওটিটি প্ল্যাটফর্ম আর সিনেমা, দুটো মাধ্যমের সেরা কাজগুলোতে তার ধারাবাহিক অভিনয় প্রতিভা মেলে। সেই অভিনেতাকে এই ভরা মৌসুমে ঢাকা ছেড়ে ইউরোপে দূর প্যারিসে গিয়ে কয়েকজন অচেনা মানুষের সঙ্গে ‘সমঝোতা’ করতে দেখা গেছে! কেন এই সমঝোতা? কোনও জটিলতা নয়তো! জবাবে চিরাচরিত দিলখোলা হাসলেন অভিনেতা। বললেন, ‘এই সমঝোতা কোনও জটিলতা সমাধানের জন্য নয়। একদম দুশ্চিন্তা করবেন না। এই চুক্তি করেছি বাংলাদেশ-ইউরোপের মধ্যে সংস্কৃতি ও বাণিজ্যের নতুন নতুন দরজা উন্মোচন করার জন্য।’ অপু জানান, প্যারিসে ‘ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম’ ও ‘ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থ্রি এ আর মাল্টিমিডিয়া লিমিটেড-এর একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তা সম্মেলন, বিজনেস নাইট, চলচ্চিত্র নির্মাণসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে যৌথভাবে। প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গারদো নর্দে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম-এর প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন, ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও চিফ কো-অর্ডিনেটর আবু তাহির এবং থ্রি এ আর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান অভিনেতা রাশেদ মামুন অপু। অপু বলেন, ‘অভিনয় তো করছিই। শেষ পর্যন্ত করবো। পাশাপাশি আমি চেষ্টা করছি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু ইভেন্ট করার। এবারের সফর ও চুক্তির মাধ্যমে আশা করছি সেই পথ অনেকটাই সুগম হবে।’ প্রসঙ্গত, আগামী ১৩ জুন হইচই-এ মুক্তি পাচ্ছে শিহাব শাহীনের আলোচিত সিরিজ ‘গোলাম মামুন’। এতে মামুন অভিনয় করছেন ভয়ংকর চরিত্র কোরামিন নামে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।