প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা – দৈনিক গণঅধিকার

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ৯:২৮
ঝালকাঠিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে বাদ আসর এ জানাজা অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মোকছেদ আলীর (৬৫) মেজ ছেলে। বার্ধক্যজনিত কারণে বুধবার (১ মার্চ) বিকেলে তিনি মারা যান। মামলা ও সংগঠন সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হন নেতাকর্মীরা। মিছিল শেষে পদযাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেখান থেকে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে পুলিশের করা মামলায় তাকে ৮ নম্বর আসামি উল্লেখ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে সিদ্দিকুর রহমানের বাবার মৃত্যু হলে পরিবারের সদস্যরা তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আদালত তাকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। ঝালকাঠি সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুবিনুল ইসলাম বলেন, ‘শত কষ্টের মধ্যে এটাই সান্ত্বনা যে সিদ্দিকুর রহমান অন্তত তার বাবার জানাজায় অংশ নিতে পেরেছেন। আমরা প্যারোলে মুক্তি না, সব নির্দোষ নেতাকর্মীদের বেকসুর খালাস ও মামলা প্রত্যাহার চাই।’ জেলা ছাত্রদলের সভাপতি আরিফুৃর রহমান খান বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। সিদ্দিক যে মামলার আসামি আমিও সে মামলার আসামি থাকায় জামিন নিতে ঢাকায় আছি। তাই তার বাবার জানাজায় অংশ নিতে পারিনি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি সদস্য তার পাশে আছেন।’ এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মানবিক কারণে জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিতে তাকে সুযোগ দেওয়া হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল