প্রকল্পে বাহুল্য ব্যয় – দৈনিক গণঅধিকার

প্রকল্পে বাহুল্য ব্যয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৭:৪২
মহামারির প্রকোপ কমতে না কমতেই বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা-এ প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরে বন্ধ ছিল উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কমিটির মিটিংয়ে অংশগ্রহণকারীদের সম্মানি দেওয়া। পরিপত্রের ফাঁকফোকরের কারণে চলতি অর্থবছরের শুরু থেকেই ‘মিটিং সম্মানি’ নেওয়া অব্যাহত রেখেছেন কর্মকর্তারা। এক্ষেত্রে সংশ্লিষ্টরা ব্যাখ্যা দিচ্ছেন, গত অর্থবছরের জন্য সম্মানি স্থগিত করা হলেও সে নির্দেশ কতদিন কার্যকর থাকবে, তা স্পষ্ট করা হয়নি জারি করা পরিপত্রে। বৈশ্বিক মন্দাবস্থার পরিবর্তন না হলেও এ ধরনের সম্মানি নেওয়া কতটা নৈতিক ও যৌক্তিক, তা ভেবে দেখা দরকার। আমরা মনে করি, বর্তমান বাস্তবতায় মিটিং করে সম্মানির নামে অর্থ নেওয়াটা অনৈতিক। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে কতদিন এ নিয়ম বলবৎ থাকবে, এ বিষয়ে সময় সুনির্দিষ্ট করা হয়নি। তাহলে ধরে নিতে হবে সেটি চলমান আছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কর্মকর্তারা এ ধরনের সম্মানি গ্রহণে উচ্চ নৈতিকতার পরিচয় দেবেন, এটাই প্রত্যাশিত। অনেক সময় সরকারি কর্মকর্তাদের নির্ধারিত নিজস্ব দায়িত্বের বাইরেও বিভিন্ন মিটিংয়ে অংশ নিতে হয়। যেহেতু অফিস সময়ের মধ্যেই কর্মকর্তারা সেসব মিটিংয়ে অংশ নিয়ে থাকেন; সেহেতু সেটিও তাদের দায়িত্বের অংশ বলে বিবেচনা করা উচিত। বলা হয়ে থাকে, কোনো কোনো কর্মকর্তা সম্মানি না দিলে মিটিংয়ে অংশ নিতে অনীহা প্রকাশ করে থাকেন। এ ধরনের মানসিকতা পরিহার করতে হবে। পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তাদের উচিত নির্ধারিত অফিস সময়ের বাইরেও মিটিংয়ে সময় দেওয়া এবং উচ্চ নৈতিকতার পরিচয় দেওয়া। উল্লেখ্য, বিভিন্ন মিটিংয়ে অংশ নেওয়া কর্মকর্তাদের সম্মানি বাবদ সরকারি তহবিল থেকে প্রচুর অর্থ ব্যয় হয়। উন্নয়ন প্রকল্পে অপচয় ও দুর্নীতির বিষয়টি বহুল আলোচিত। প্রকল্পের অজুহাতে সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ সফরের কারণে অর্থের অপচয়ের বিষয়টিও অজানা নয়। ইতঃপূর্বে ‘ঘাস চাষ’, ‘পুকুর খনন’ প্রভৃতি শিখতে বিদেশ সফরের প্রস্তাব সমালোচনার জন্ম দিয়েছে। প্রকল্পের অজুহাতে সরকারি কর্মকর্তারা অহেতুক বিদেশ সফরের মতো ব্যয়বহুল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন, এটাই কাম্য। একনেক বৈঠকে উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানোর ধারা বন্ধের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপরও প্রকল্পে অপচয়ের খবর মিলছে। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে সরকারি কর্মকর্তারা দৃষ্টান্ত স্থাপন করবেন, এটাই প্রত্যাশিত। সব ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করা না গেলে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে যতই পরিকল্পনা করা হোক, কাঙ্ক্ষিত সুফল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরির আশঙ্কা থেকেই যায়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল