প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সিটিতে আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ – দৈনিক গণঅধিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট সিটিতে আ. লীগ প্রার্থী আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৩ | ৪:২৩
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন। এর আগে শনিবার দুপুরে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ সিটির মধ্যে সিলেট, বরিশাল ও গাজীপুরে নতুন তিনজনকে দলের প্রার্থী করে আওয়ামী লীগ। গত সিটি নির্বাচনে সিলেট থেকে মনোনয়ন পেয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি বিএনপির আরিফুলের কাছে হেরে যান। এবার কামরানের স্থলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। বরিশাল সিটিতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর স্থলে আওয়ামী যুবলীগের সদস্য আবুল খায়ের আবদুল্লাহকে এবং গাজীপুর সিটিতে বহিষ্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া খুলনার বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহীর বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও মনোনয়ন দেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন