প্রিগোজিনের বিমান বিধ্বস্তের সময় পুতিন কোথায় ছিলেন? – দৈনিক গণঅধিকার

প্রিগোজিনের বিমান বিধ্বস্তের সময় পুতিন কোথায় ছিলেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৩ | ৫:১৩
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী ব্যক্তিগত বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখন দেশটির পশ্চিমে ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে এক সামরিক অনুষ্ঠানে ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর ঐতিহাসিক 'কুরস্ক যুদ্ধে'র ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ট্যাংকযুদ্ধ হয়। আরও পড়ুন প্রিগোজিনকে বহনকারী বিমানটিতে আসলে কী ঘটেছিল? সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে প্রতিবেশী ইউক্রেনে 'বিশেষ অভিযানের' পক্ষে কথা বলছিলেন। সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণও করেন। অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বলেন, আজ যুদ্ধের সব ভার তাদের ওপর, যারা সম্মুখযুদ্ধে আছেন। আমাদের সব যোদ্ধা সাহসের সঙ্গে লড়াই করছেন। মাতৃভূমির প্রতি ভক্তি রেখে বিশেষ সামরিক অভিযানে যারা অংশ নিচ্ছেন তারা সামরিক বাহিনীর একতার প্রতি অনুগত থাকবেন। প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল সন্ধ্যায় পুতিনের বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টোয়েন্টিফোরের সেই সংবাদ বুলেটিনে মস্কোর উত্তরে তিভার অঞ্চলে বিমান বিধ্বস্তের সংবাদ প্রচার করা হয়। সেই বিমানে যাত্রীদের মধ্যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে জানানো হয়। প্রতিবেদন অনুসারে, ইমব্রায় উড়োজাহাজটি সেন্ট পিটার্সবার্গ থেকে উড়াল দিয়ে মস্কোর দিকে আসার সময় তিভার অঞ্চলে খুজেনকিনো গ্রামে বিধ্বস্ত হয়। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, উড়োজাহাজে থাকা ৩ ক্রুসহ ১০ জন সবাই নিহত হয়েছেন। এর আগে দিনের শুরুতে প্রেসিডেন্ট পুতিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে ভিডিও বক্তব্য দেন। সে বক্তব্যে তিনি 'পশ্চিমের দেশগুলোর পরিচালিত যুদ্ধের' সমাপ্তি টানতে মস্কো ইউক্রেনে অভিযান চালিয়েছে বলে দাবি করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।