প্রিগোজিনের মৃত্যুর পর ‘ভয়ে আছেন’ পুতিন – দৈনিক গণঅধিকার

প্রিগোজিনের মৃত্যুর পর ‘ভয়ে আছেন’ পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৬:২৫
অভ্যুত্থান-নেতৃত্বদানকারী ভাড়াটে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় মারা যান। তার এ মৃত্যুতে নতুন সশস্ত্র বিদ্রোহের মুখোমুখি হতে পারেন বলে ভয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মস্কো টাইমস জানায়, রাশিয়ায় প্রিগোজিনের তরলকরণের (কাউকে নৃশংসভাবে হত্যা) পর একটি নতুন সামরিক বিদ্রোহের হুমকি রয়েছে বলে পুতিন বিশ্বাস করেন। দেশটিতে এখন উদ্বেগের বিষয় প্রিগোজিনের মৃত্যুর জন্য পুতিনকে সরাসরি দায়ী এবং প্রতিশোধ নিতে চায় ওয়াগনার কট্টরপন্থিরা। এ পরিস্থিতিতে ‘নতুন সামরিক বিদ্রোহের হুমকির জন্য প্রস্তুত থাকার জন্য সিক্রেট সার্ভিসকে’ নির্দেশ দিয়েছেন পুতিন। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে- গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় নিহত প্রিগোজিন এবং তার সহযোগীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় একটি বড় জমায়েতের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ক্রেমলিন। বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার গোষ্ঠীর কিছু ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গের সেরাফিমোভস্কি কবরস্থানে শুরু হয়েছে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রুশ তদন্তকারীরা বলেছেন, বিমান দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন তা ‘জেনেটিক পরীক্ষায়’ নিশ্চিত হওয়া গেছে। মস্কো টাইমস বলেছে, পুতিন দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট। মস্কো থেকে ১২৫ মাইলেরও কম দূরে থাকা ওয়াগনারের ট্যাংকগুলো পুতিনের মনকে বিচলিত করে দিয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ওলেগ ইগনাটভ বলেন, ওয়াগনারের অনেক সদস্য বিশ্বাস করেন প্রিগোজিনের মৃত্যুর পেছনে রুশ কর্তৃপক্ষের হাত থাকতে পারে। কর্তৃপক্ষ এ ধরনের ঝুঁকি উপেক্ষা করতে পারে না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের