প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান – দৈনিক গণঅধিকার

গিয়াস উদ্দিন রনিঃ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩
১১:২৬ অপরাহ্ণ

প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান

২ জন আটক

গিয়াস উদ্দিন রনিঃ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ১১:২৬
নোয়াখালীর হাতিয়াতে প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভুক্তভোগী প্রেমিকার নাম বিবি মরিয়ম (১৯)। সে উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। গতকাল শনিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম খানসাবের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে মরিয়মের প্রেম ছিল। মুঠোফোনে তারা যোগাযোগ রাখত। গত বৃহস্পতিবার ৯ মার্চ আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়ার সদরে সাক্ষাৎ করেন। কিন্ত সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান। এ ঘটনার জের ধরে একই দিন বিকেলে মরিয়ম তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাান। তাদেরকে দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে বাকবিন্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সেখানে সঙ্গে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন মর্জিনা বেগম ৬জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহৃ রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।