প্রেসিডেন্ট পদে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দিল হিজবুল্লাহ – দৈনিক গণঅধিকার

প্রেসিডেন্ট পদে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দিল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ৫:১০
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে খ্রিস্টান প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। মারোনাইট খ্রিস্টান রাজনীতিবিদ সুলেমান ফ্রেঙ্গিহ এর আগে দেশটির মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেছেন। ডেইলি সাবাহ জানিয়েছে, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল (মহাসচিব) হাসান নাসরুল্লাহ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, তার দল হিজবুল্লাহ ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট পার্টির নেতা জেব্রান বাসিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেন, আমি বাসিলকে বলেছি— হিজবুল্লাহ তাকে কিংবা সুলেমান ফ্রেঙ্গিহকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চায়। কিন্তু সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের স্থলে প্রার্থী হতে চান না বাসিল। ছয় বছর দায়িত্ব পালন শেষে ২০২২ সালের অক্টোবরে ক্ষমতা ছাড়েন মিশেল আউন। হিজবুল্লাহপ্রধান আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ফ্রেঙ্গিহকে সমর্থন করার জন্য মিত্রদের সঙ্গে কথোপকথন শুরু করেছেন। ৫৭ বছর বয়সি ফ্রেঙ্গিহ এর আগে লেবাননের স্বাস্থ্য ও আবাসনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তবে ফ্রেঙ্গিহের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে শুধু হিজবুল্লাহর সমর্থন যথেষ্ট নয়। বরং অন্যান্য ব্লকের সমর্থন প্রয়োজন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।