ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার – দৈনিক গণঅধিকার

ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ২:৫০

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা নামে ৩৫ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাউলশিল্পী সোনিয়া আক্তারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, পরকিয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় ব্যবহৃত একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২), তাঁর শ্যালক আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫), নান্নু মিয়া (৫৫) এবং সোনা খলিফার স্ত্রী সোনিয়া আক্তার। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার আরেক আসামি মামুন পলাতক।
গত ১ ডিসেম্বর সকালে মধ্য নরসিংহপুর এলাকায় সড়কের ওপর থেকে সুমনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার আন্দারমানিক গ্রামের মন্টু খলিফার ছেলে। স্ত্রী সোনিয়াকে নিয়ে তিনি সাইনবোর্ড এলাকায় থাকতেন।
ঘটনার দিন রাতে নিহতের বাবা মন্টু খলিফা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এসপি মিজানুর রহমান বলেন, তদন্তে সোনিয়া ও মেহেদীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যে অন্য আসামিরাও ধরা পড়ে। এটি পরিকল্পিত হত্যা।
জেলা পুলিশ জানায়, সোনিয়া বিভিন্ন অনুষ্ঠানে গান করে সংসার চালাতেন। প্রায় দুই মাস আগে এক অনুষ্ঠানে মেহেদীর সঙ্গে তাঁর পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। টাকা লেনদেনসহ নিয়মিত যোগাযোগ করতেন তাঁরা। সুমন বিষয়টি জেনে ফেলায় দাম্পত্যে অস্থিরতা তৈরি হয়। এরপরই হত্যার পরিকল্পনা করেন আসামিরা।
তদন্ত কর্মকর্তা এসআই ইয়াসিন আরাফাত বলেন, মামলাটি ক্লু-লেস ছিল। প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়েছে। হত্যার পরিকল্পনার নেতৃত্ব দেন মেহেদী। তাঁর স্বীকারোক্তিতে সোনিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার রাতে টাকা দেওয়ার কথা বলে মেহেদী সুমনকে পঞ্চবটি থেকে অটোরিকশায় তুলে নেন। পরে মধ্য নরসিংহপুরের একটি নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করা হয়।
বুধবার দুপুরে মেহেদী এবং তাঁর শ্যালক আব্দুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন