ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী – দৈনিক গণঅধিকার

ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে যা বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৫:২৭
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের সঙ্গে দেখা করেছেন। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শুক্রবার এ সাক্ষাৎ হয় বলে খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে, সাক্ষাৎকালে বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ব্রাসেলসে আরব লীগের মহাসচিব আহমেদ আব্দুল ঘেইত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল। সেখানে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার উত্তেজনা এবং সৌদি আরব প্রস্তাবিত আরব পিস ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে সে বিষয়ে অবহিত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, সৌদি আরব ২০০২ সালে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সমাধানে আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাব উত্থাপন করে। পরে ওই বছরই আরব লীগের বৈরুত সম্মেলনে তা গৃহীত হয়। সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, জার্মানি সফরকালে প্রিন্স ফয়সাল জ্বালানিবিষয়ক একটি প্যানেল আলোচনায়ও অংশ নিয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের