ফ্রান্সের দূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ জান্তার – দৈনিক গণঅধিকার

ফ্রান্সের দূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ জান্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৩ | ৫:০২
পূর্ব আফ্রিকার দেশ নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক জান্তা। অভ্যুত্থানকারী জান্তার এ নির্দেশের মাধ্যমে দেশটির চলমান সমস্যা আরও ঘনীভূত হয়েছে। এছাড়া যদি বহিঃদেশের সেনারা নাইজারে আক্রমণ করে তাহলে তাদের সহায়তায় এগিয়ে আসার জন্য মালি ও বুরকিনা ফাসোর সেনাদের নাইজারে প্রবেশের অনুমোদনও দিয়েছে তারা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। পূর্ব আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস হুমকি দিয়েছে— যদি বাজোয়ামের হাতে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তারা সামরিক অভিযান চালাবে। ফ্রান্সের দূত সালভিন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ দিয়ে শুক্রবার একটি চিঠি পাঠানো হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানে হয়েছিল। কিন্তু তিনি এতে যোগ দেননি। ফলে তাকে নাইজার থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, ‘ফ্রান্সের সরকারের কার্যক্রম নাইজারের স্বার্থবিরোধী।’ তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা মানবে না বলে ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, ‘ফরাসি দূতকে নাইজার ছাড়ার নির্দেশ দেওয়ার কোনো অধিকার অভ্যুত্থানকারীদের নেই।’ তারা আরও বলেছে, এ ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র নাইজারের নির্বাচিত সরকার দিতে পারে। একটা সময় ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল নাইজার। দেশটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও তাদের একটি প্রভাব রয়ে যায়। এমনকি গত মাসের অভ্যুত্থানের আগে নাইজার ফ্রান্সের মিত্রই ছিল। দেশটিতে এখনো প্রায় দেড় হাজার ফরাাসি সেনা অবস্থান করছেন। নাইজারের জান্তা প্রধান জেনারেল আব্দররহমান চিয়ানি শুক্রবার দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে তিনি নাইজারে কোনো ধরনের সামরিক আগ্রাসনের মুখে মালি ও বুরকিনা ফাসোকে এগিয়ে আসার অনুমোদন দিয়েছেন। ইকোওয়াস যখন নাইজারে সামরিক অভিযানের হুমকি দেয় তখনই মালি ও বুরকিনা ফাসো পাল্টা হুমকি দিয়েছিল, এ অভিযান তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার সামিল হবে। বর্তমানে এ দুটি দেশও পরিচালিত হচ্ছে সামরিক জান্তার দ্বারা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।