বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক গণঅধিকার

বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ১:১০
বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে “খ” সার্কেলের একটি দল কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে তারাজুল (৪৬)। ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান,“মাদককেই আমরা জেলায় সবচেয়ে বড় সামাজিক শত্রু হিসেবে দেখি। বগুড়া জেলাকে মাদকমুক্ত করতে আমরা টানা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাঠ-পর্যায়ে একের পর এক অভিযান পরিচালনা করছি। কোন প্রভাবশালী, কোনো সিন্ডিকেট কিংবা কোনো মাদকচক্রই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। আজকের মতো প্রতিটি অভিযানে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ীরা যতই ছদ্মবেশ নিক বা যত জায়গাতেই লুকাক, ডিএনসি তাদের আইনের আওতায় আনবে। জনগণ সহযোগিতা করলে আমরা আরও শক্তিশালীভাবে মাদকচক্রকে ভেঙে দিতে পারব।” মাদক ব্যবসায়ী তারাজুলের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দাযের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার