বটি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করলো ছেলে – দৈনিক গণঅধিকার

মানবিকতার চরম অবক্ষয়

বটি দিয়ে কুপিয়ে নিজের মাকে খুন করলো ছেলে

জলে গেলো দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা

🇧🇩 শরিয়তপুর প্রতিনিধি 🇧🇩
আপডেটঃ ২২ জুন, ২০২৩ | ৩:৫৩
নিজের মাকে কুপিয়ে হত্যা করেছেন শরীয়তপুরে এক ছেলে। মেহেদী হাসান জাহিদ নিজের হাতে নির্মমভাবে খুন করে তার জন্মদাতৃ মাকে। এ ঘটনায় ছেলে মেহেদী হাসান জাহিদকে আটক করেছে পুলিশ।  বুধবার (২১জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজার এলাকার কুশিয়া গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, কুশিয়া গ্রামের হাজী জালাল উদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে মার্কেটটির তৃতীয় তলায় থাকতেন। সেলিম মাঝি তার স্ত্রী নারগিস বেগম ও বড় ছেলে জাহিদকে বাড়িতে রেখে দোকানে যান। সন্ধ্যায় বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান তিনি। পরে তিনি দরজা ভেঙে দেখতে পান স্ত্রী নারগিসের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মায়ের পাশে বটি হাতে দাঁড়ানো ছেলে জাহিদ। এরপর সেলিম ও শাহীন মাঝির চিৎকারে স্থানীয়রা এসে নারগিস বেগমকে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত নারগিস বেগমের স্বামী ও জাহিদের বাবা সেলিম মাঝি দৈনিক গণঅধিকার নিউজ কে বলেন, সন্ধ্যায় আমার ভাই শাহীন মাঝিকে নিয়ে বাড়িতে এসে দেখি দরজা বন্ধ। ডাকাডাকি করলেও দরজা না খোলাতে দরজা ভেঙে দেখি নারগিসের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। আমার কুলাঙ্গার ছেলে জাহিদ তার মাকে হত্যা করছে। হাসপাতালে নিয়েও আমার ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল। আমি জাহিদের ফাঁসি চাই। নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান দৈনিক গণঅধিকার নিউজ কে বলেন, স্থানীয়রা অভিযুক্ত ওই ছেলেকে আটক করে পুলিশকে খবর দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদকে আটক করা হয়েছে। সেলিম মাঝি জানিয়েছেন যে জাহিদ তার মাকে হত্যা করেছে। নারগিসের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার