বর্তমান ব্যবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন কঠিন: মুজিবুল হক চুন্নু – দৈনিক গণঅধিকার

বর্তমান ব্যবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন কঠিন: মুজিবুল হক চুন্নু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৪৫
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বর্তমান ব্যবস্থায় একটি নিরপেক্ষ নির্বাচন কঠিন। এজন্য আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের সব দলকে নিয়ে বসার আহবান জানিয়েছেন। এ সময় তিনি বেশ কয়েকটি দেশের উদাহরণ দিয়ে জাতীয় সংসদে আনুপাতিক হারে এমপি নির্বাচনের স্বপক্ষেও বক্তব্য তুলে ধরেন। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের করিমগঞ্জে এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি আরও বলেন, পরিস্থিতি সৃষ্টি হলে বর্তমান সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর ভিসা নিষেধাজ্ঞা আমেরিকা সরকারের নিজস্ব পলিসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই দলীয় মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। তবে জাতীয় পার্টি কার সঙ্গে থাকবে, কার সঙ্গে যাবে- সেটি নির্বাচনের আগে জনগণের মনোভাব দেখেই সিদ্ধান্ত নেবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার