বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, কোন দল বা ব্যক্তির সঙ্গে নয়: কাদের – দৈনিক গণঅধিকার

বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সাথে, কোন দল বা ব্যক্তির সঙ্গে নয়: কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ১০:৫৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনও বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়। বুধবার (৫ জুন) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনও প্রয়োজন নেই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে, কে এলো, কে গেলো, এটা আমাদের বিষয় না। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে। আমাদের বন্ধুত্ব বিশেষ কোনও দল বা ব্যক্তির সঙ্গে নয়। নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে কাদের বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ড. ইউনূস বিচার পাবেন। আইনের কোনও ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনও অবিচার করা হবে না। তার যে প্রাপ্য, সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মতো অসংখ্য ব্যক্তি আওয়ামী লীগে আছে, বিএনপির এমন দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? আট জনকে ডিঙিয়ে মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে, তা এখন আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে। সেতুমন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোনও দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি! দুর্নীতিবাজ দল-বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা কৌতুক। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে, এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনও হতাহতের খবর পাইনি। নির্বাচনের মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়া শেষ। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলাগুলো নির্বাচন ৯ তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটারের উপস্থিতি ৩৪ শতাংশের বেশি। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন