বাইডেনের ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু – দৈনিক গণঅধিকার

বাইডেনের ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৩ | ৫:১৬
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ঘোষণায় গারল্যান্ড জানান, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের শীর্ষ আইন কর্মকর্তা ডেভিড ওয়েইস এই তদন্ত পরিচালনা করবেন। তদন্ত কাজের সুবিধার্থে তার কিছু অতিরিক্ত ক্ষমতা প্রদানসহ ‘বিশেষ কৌঁসুলি’র পদমর্যাদা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন গারল্যান্ড। অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ে জমা দেবেন ওয়েইস। তার সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। জো বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন একজন ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ওই আট বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে বাবার ভাইস-প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়েছেন তিনি। অভিযোগে বলা হয়েছে, বিদেশি অংশীদারদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবাকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝে মাঝে অংশীদারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন