বাজারে এলো মিতসুবিশির নতুন গাড়ি – দৈনিক গণঅধিকার

বাজারে এলো মিতসুবিশির নতুন গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৪:২৫
অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরসের এসইউভি লাইন-আপের নতুন গাড়ি মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস বাজারে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মিতসুবিশির ফ্ল্যাগশিপ শোরুমে নতুন মডেলের এসইউভি গাড়িটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন, হেড অব প্রাইভেট সেলস আসিফ সরওয়ার খান, হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকের চাহিদার ওপর গুরুত্ব দিয়ে মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস মডেলটি সাজানো হয়েছে। নতুন এই মডেলে রয়েছে ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিন, শক্তিশালী সাসপেনশনসহ স্টাইলিশ লুক এবং আরামদায়ক সিট। গাড়িটিতে রয়েছে ৪ সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন (১.৫ লিটার), যা মিতসুবিশি ইনোভেটিভ ভালভ-টাইমিং ইলেকট্রনিক কনট্রোল (এমআইডিইসি) সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, ‘মিতসুবিশি এক্সপ্যান্ডার গাড়িটি গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পায়। নতুন মিতসুবিশি এপপ্যান্ডার ক্রস এসইউভি গাড়িটিও তাদের পছন্দ হবে বলে আমরা আশাবাদী। অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্স সমৃদ্ধ নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস দেশের অটোমোটিভ ইন্ডাস্ট্রির বিকাশে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’ অনুষ্ঠানে বলা হয়, গ্রাহক এবং উদ্ভাবনকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে মিতসুবিশি মোটরস সবসময়ই সেরা মানের সেবাদানে প্রতিজ্ঞাবদ্ধ। আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সঙ্গী হিসেবে মিতসুবিশি মোটরস সব সময় তাদের উদ্ভাবনী শক্তি দ্বারা নতুন নতুন প্রযুক্তিগত সেবা গ্রাহকের উপহার দিতে চেষ্টা করে যাচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার