বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়! – দৈনিক গণঅধিকার

বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৫:৩৩
মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাহে রমজান একটি তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে আল্লাহর হুকুম অনুসারে ৩০ দিন রোজা পালন করা ফরজ। অথচ এই ফরজ রোজা না রেখে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে, দিনের বেলায় প্রকাশ্যে পানি পান করে তোপের মুখে ভারতীয় মুসলিম তারকা পেস বোলার মোহাম্মদ শামি। রমজান মাসে দিনের বেলায় প্রক্যাশ্যে পানি পান করায় সোশ্যাল মিডিয়ায় শামিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরলভিও। মাওলানা শাহাবুদ্দিন রাজভি বলেছেন, রমজান মাসে মুসলিমরা রোজা রাখেন, এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ কাজ। রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে পানি পান করা ওনার উচিত হয়নি। প্রকাশ্যে পানি পান করার কারণে সারা বিশ্বের মানুষ তাকে দেখেছেন। উনি খেলছেন মানে উনি সুস্থ আছেন। সুস্থ থাকার পরও রোজা রাখেননি। যা মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে উনি অন্যায় করেছেন। এমন পরিস্থিতিতে মোহাম্মদ শামির পক্ষে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে নিতান্ত ব্যক্তিগত মতামত জানাতে পারি। হতে পারে আমার ধারণা ঠিক নয়। আবার আমার মতামত সঠিকও হতে পারে। খেলার জগতকে আলাদা রাখা উচিত। লোকে দৈন্দন্দিন জীবনে নিজ নিজ ক্ষেত্রে বিচরণ করেও ধর্মীয় কার্যাবলি পালন করতে পারেন। তবে এমন একটা পরিস্থিতিতে শামি অথবা রোহিত বা অন্য কারও সেটা পালন করবে, এমনটা আশা করা ঠিক নয়।’ ভাজ্জি আরও বলেছেন, ‘আপনি বাড়িতে বসে রয়েছেন বা অন্য কোনও কাজে ব্যস্ত রয়েছে আপনার পক্ষে রোজা রাখা সম্ভব। কিন্তু যখন আপনি খেলাধুলা করেন তখন অনেক পরিশ্রম করতে হয়। সেই সময় পানি পান না করলে বা খাবার না খেলে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়তে পারেন। এটা আপনার শরীর। শরীরের জ্বালানি দরকার হয়।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।