বাড়িতে ‘হামলাকারী’ পুলিশদের দেখে নেওয়ার হুঁশিয়ারি ইমরান খানের – দৈনিক গণঅধিকার

বাড়িতে ‘হামলাকারী’ পুলিশদের দেখে নেওয়ার হুঁশিয়ারি ইমরান খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৩ | ১০:৫৭
এবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইমরান খান বলেন, লাহোরে তার বাসভবনে হামলাকারী প্রত্যেক অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর ডনের। শনিবার তোষাখানা মামলায় হাজিরা দেওয়ার জন্য জামান পার্কে অবস্থিত তার বাসভবন থেকে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে যান তিনি। এ সময় তার বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাড়িতে তার স্ত্রী বুশরা বিবি এবং কয়েকজন গৃহকর্মী উপস্থিত ছিলেন। পুলিশের এমন কাণ্ডের সমালোচনা করে ইমরান খান বলেন, বাড়িতে হামলাকারী এসব পুলিশের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা (পুলিশ) আমার বাড়ির গেট ভেঙে ফেলেছে। আমার স্ত্রী একা বাড়িতে থাকা অবস্থায় তারা বাড়ির দেওয়াল ভেঙে দিয়েছে। ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রত্যেক পুলিশ, সেনা কর্মকর্তা, বিচারককে আমি একে একে জিজ্ঞাসাবাদ করব। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বুধবার মিনার-ই-পাকিস্তান এলাকায় এক র‌্যালির ঘোষণা দেন। এতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ২০১৩ সালের নির্বাচনের আগে যে পরিমাণ মানুষ জমায়েত হয়েছিল। তেমন মানুষ জমায়েত হবে এই র‌্যালিতে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন