বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫ – দৈনিক গণঅধিকার

বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৫৮
রাজধানীর বাড্ডা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- মো.বশির, মো. নুর আলম অনি, মো. সুমন ওরফে টেলি সুমন, এসএম আমিনুল হক সেলিম ও মো. মনোয়ার হোসেন বাবু। শনিবার বাড্ডা থানার ওসি আবদুল কাইউম বলেন, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে গ্রেফতার আসামিরা জমি দখল করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন