বাতিল হলো জেনিফার লোপেজের গ্রীষ্মকালীন কনসার্ট – দৈনিক গণঅধিকার

বাতিল হলো জেনিফার লোপেজের গ্রীষ্মকালীন কনসার্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১২:২৪
আভাস পাওয়া গেছে আগেই। বাকি ছিলো আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও এলো। তাতে জানা গেল পূর্ব নির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্ট বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। কনসার্ট আয়োজক সংস্থা লাইভ নেশন এন্টারটেইনমেন্টের বিবৃতির বরাতে ভ্যারাইটি জানিয়েছে, জেনিফার লোপেজের ‘দিস ইজ মি...লাইভ’ কনসার্ট বাতিল করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, লোপেজ ওই সময় তার সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। যারা ইতোমধ্যে তাদের পছন্দের গায়িকার পারফরমেন্স দেখবেন বলে টিকেট কেটেছেন, তারা অর্থ ফেরত পাবেন বলেও নিশ্চিত করেছে লাইভ নেশন এন্টারটেইনমেন্ট। লোপেজের একটি বার্তাও তারা তুলে ধরেছে ভক্তদের জন্য। লোপেজ সেখানে বলেছেন, "আপনাদের হতাশ করার জন্য আমি বিব্রত। এই খবরে কেবল আপনাদেরই মন ভেঙে গেছে তা নয়, এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখভারাক্রান্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, পরেরবার সবাই মিলে একসঙ্গে গাইব। সবাই মিলে মঞ্চে কিছু একটা তৈরি করবে। ভুলবেন না আমি সবাইকে ভালোবাসি।" তবে সোশাল মিডিয়ায় অনেকে বলছেন, টিকেট বিক্রি আশানরূপ না হওয়ায় লোপেজের কনসার্ট বাতিলের ঘোষণা এসেছে। আগামী ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে লোপেজের এই কনসার্ট হওয়ার কথা ছিল। শুরু হওয়ার কথা ছিল ফ্লোরিডার অরল্যান্ডো থেকে। আর শেষ কনসার্টের তারিখ ছিল ৩১ অগাস্ট। মাঝে কানাডায় কয়েকটি শো রেখেছিলেন আয়োজকরা। ১০ বছরের বিরতির পর লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিজ ইজ মি...নাউ’ মুক্তি পায় গত ১৬ ফেব্রুয়ারি। ২০২২ সালের অগাস্টে কাজ শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন। অ্যালবামটি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি। ব্যবসায়িকভাবেও অ্যালবামটি তেমন আয়ের মুখ দেখেনি। এই অ্যালবামের নামেই গায়িকার ‘দিস ইজ মি...নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল। লোপেজের নতুন অ্যালবামটি অবলম্বনে ‘দিজ ইজ মি...নাই: আ লাভ স্টোরি’ নামের একটি মিউজিক্যাল সিনেমাও মুক্তি পেয়েছে। অ্যালবামের মত সিনেমাটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি। কিছুদিন হল লোপেজ আলোচনায় এসেছেন বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্ক নিয়ে। হলিউডি এই দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে খবর ছড়িয়েছে। কারণ অনেক দিন প্রকাশ্যে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। তবে একসঙ্গে থাকা বা বিচ্ছেদ নিয়ে দুইজনের কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সংবাদমাধ্যমের কাছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন