বাসভবনে পুলিশ, গ্রেফতার হচ্ছেন ইমরান খান – দৈনিক গণঅধিকার

বাসভবনে পুলিশ, গ্রেফতার হচ্ছেন ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ৫:৫২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতার করতে তার বাসভবনে গেছে পুলিশ। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। ডন জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের সেকশন কোর্ট। পরোয়ানা জারির কয়েকদিন পর তাকে গ্রেফতার করতে গেল পুলিশ। খবরে বলা হয়েছে, ইসলামাবাদ পুলিশ রোববার তাদের পাঞ্জাব পুলিশের সহযোগীদের নিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পৌঁছেছে। তোশাখানা মামলার শুনানিতে ক্রমাগত অনুপস্থিতির জন্য সম্প্রতি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেফতার করতে গেছে পুলিশ। ক্রিকেট থেকে রাজনীতে আসা ৭০ বছর বয়সি ইমরান খান গত বছরের নভেম্বরে লংমার্চ চলাকালে ওয়াজিরাবাদে দুর্বৃত্তের গুলিতে আহত হন। তার পর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। সে কারণেই আদালতে উপস্থিত না হতে বারবার আবেদন করেন সাবেক পাক প্রধানমন্ত্রী। এদিকে ইমরান খানের বাসভবনে পুলিশ পৌঁছলে তার চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ পিটিআই প্রধানের গ্রেপ্তারের পরোয়ানা গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশকে জানান যে, সাবেক প্রধানমন্ত্রী তার জামান পার্কের বাসভবনে নেই। তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপরদিকে দলীয় চেয়ারম্যানের বাসভবনে পুলিশ পৌঁছানোর খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তারা হুশিয়ার করে বলেন, পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করা হলে গণবিক্ষোভের ডাক দেওয়া হবে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাকে না নিয়ে তারা ফেরত যাবেন না।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল