‘বিজয়ের হাসি হাসছি, মানুষদের বোঝাতে পেরেছি এটা ফাঁদ ছিল’ – দৈনিক গণঅধিকার

‘বিজয়ের হাসি হাসছি, মানুষদের বোঝাতে পেরেছি এটা ফাঁদ ছিল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ৯:৫৯
‘আমি বিজয়ের হাসি হাসছি। কারণ আমি আমার পরিবার ও কাছের মানুষদের বোঝাতে পেরেছি যে এসব ফাঁদ ছিল। এখন আমার ফ্যান-ফলোয়াররা আমাকে নিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারে।’ বৃহস্পতিবার বিকেলে গুলশানের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাকিব খান। এ সময় তিনি বলেন, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। বোবা থাকার দিন শেষ। তার আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ঢাকাই ছবির এই নায়ক। সংবাদ সম্মেলনে শাকিব বলেন, আমি সব কলাকুশলী ও শিল্পীদের কাছে একটি বার্তাই দিতে চেয়েছি যে, যার সঙ্গেই যে অন্যায় হবে, কেউ আর মুখ বুঝে থেকো না, সমঝোতা করো না। একটু হ্যাসেল পোহাতে হলেও নিয়ো, প্রতিবাদটা করো। দেশে আইন-প্রশাসন আছে, বিচারটা ঠিকই হবে। শাকিব খান বলেন, শুধু পর্দাতেই আমরা ন্যায়ের কথা বলব, ভালো কথা বলব, তা নয়। বাস্তবজীবনেও পর্দার মতো ন্যায়ের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ধর্ষণের অভিযোগের বিপরীতে শাকিব খান স্পষ্ট বলেন, তিনি তো নারী না। এটাও ওনার ব্যাপার না। আবার বলেছেন, অস্ট্রেলিয়ার পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলাম। আমার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেখান থেকে পালিয়ে এসেছি। অস্ট্রেলিয়ার পুলিশের রিপোর্ট আপনারা দেখেছেন, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। একটা অভিযোগ করা হয়েছিল, সেটাও মিথ্যা প্রমাণ হয়েছে। শাকিব খান বলেন, আমি এ কারণে বিজয়ের হাসি হাসছি, কারণ আমি আমার পরিবার ও কাছের মানুষদের এটা বোঝাতে পেরেছি যে এটা আসলেই একটা ফাঁদ ছিল। এখন ফ্যান-ফলোয়ারা আমাকে নিয়ে নিশ্চিন্তে কথা বলতে পারে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন