বিটিআই জালিয়াতি: সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল ডিএনসিসি – দৈনিক গণঅধিকার

বিটিআই জালিয়াতি: সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল ডিএনসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৩ | ৬:০৭
জালিয়াতির দায়ে মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশার লার্ভা নিধনের ব্যাকটেরিয়া বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। শনিবার ডিএনসিসির এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সম্প্রতি ডিএনসিসি আমদানি করা বিটিআই নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দাবি করে, তাদের সরবরাহ করা পাঁচ হাজার কেজি বিটিআই সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উৎপাদিত। কিন্তু বেস্ট কেমিক্যাল লিমিটেড সেটি অস্বীকার করেছে। এ নিয়ে সিঙ্গাপুরের ওই কোম্পানি নিজেদের ফেসবুক পেজে একটি সতর্কবার্তাও দিয়েছে।এই জালিয়াতির বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। শনিবার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সই করা অফিস আদেশে বলা হয়েছে, সরবরাহকৃত বিটিআই বেস্ট কেমিক্যালের উৎপাদিত এবং সরবরাহকৃত কিনা- এ সংক্রান্ত সব প্রমাণ দাখিল ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে পরপর দুটি চিঠি দেওয়া হয়। চিঠির বিষয়ে মশকনিধন কীটনাশক ও যন্ত্রপাতি কারিগরি ও যাচাই কমিটির ১৭ আগস্টের সভায় পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, সরবরাহ করা বিটিআই সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে উৎপাদিত বলে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি মার্শাল অ্যাগ্রোভেট। আদেশে বলা হয়, ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগের দাপ্তরিক ই-মেইল থেকে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, তাদের কাছ থেকে এসব মাল মার্শাল অ্যাগ্রোভেটকে সরবরাহ করেনি। মার্শাল অ্যাগ্রোভেট তাদের নিযুক্ত পরিবেশক নয়। এ ছাড়া লি কিয়াং নামের এক ব্যক্তিকে বেস্ট কেমিক্যালের রপ্তানি ব্যবস্থাপক বলে দাবি করেছিল মার্শাল অ্যাগ্রোভেট। কিন্তু তিনি বেস্ট কেমিক্যালের কর্মচারী নন। আদেশে আরও বলা হয়, এ জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্ত করতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।