বিতর্কের মুখোমুখি হচ্ছেন বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট – দৈনিক গণঅধিকার

বিতর্কের মুখোমুখি হচ্ছেন বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ১২:০৭
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থী। তাদের সামনাসামনি আনছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বাইডেন ও ট্রাম্পকে মুখোমুখি বিতর্কের নিমন্ত্রণ জানিয়েছে সংবাদমাধ্যমটি। আর সিএনএনের নিমন্ত্রণে সারা দিয়েছেন দুজনই। আগামী ২৭ জুন সিএনএনের মঞ্চে অনুষ্ঠিত হবে এই ‘মেগা ডিবেট’। বুধবার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন এবং বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের মুখোমুখি বিতর্ক দেশটির নির্বাচনি সংস্কৃতির একটি অংশ। এই বিতর্ক আয়োজনের জন্য ‘দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট’ নামের একটি ফেডারেল কমিটিও রয়েছে। নভেম্বর মাসে নির্বাচনের আগেই তিনটি মুখোমুখি বিতর্কের আয়োজন করবে দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট। ইতোমধ্যে সেই বিতর্কগুলোর শিডিউলও ঠিক করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ২৭ জুন জর্জিয়ার কী সুইং রাজ্যে প্রথম বিতর্কের আয়োজন করবে সিএনএন। এরপর ১০ সেপ্টেম্বর দ্বিতীয় বিতর্ক আয়োজন করবে এবিসি। দুই বিতর্কেই উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন দুজনই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রতিদ্ব›দ্বী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাইডেন বলেন, ‘আপনি যেমনটা বলেছিলেন ডোনাল্ড যে, যে কোনো সময়ে, যে কোনো স্থানে আপনি আমার সঙ্গে বিতর্কে আসতে প্রস্তুত, আমিও ঠিক তেমনই চাই। সিএনএন আমাকে আগামী ২৭ জুন বিতর্কের জন্য নিমন্ত্রণ করেছে এবং আমি তা গ্রহণ করেছি।’ বাইডেনের এই পোস্টের কিছু সময় পর নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, ‘সিএনএন আমাকে বিতর্কের নিমন্ত্রণ জানিয়েছে এবং আমার জবাব হচ্ছে হ্যাঁ, আমি (নিমন্ত্রণ) গ্রহণ করছি এবং আমি আসব।’ ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ব্যাপক দ্বৈরথ এবং নির্বাচনের পর মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা দুই জনের প্রতিদ্বন্দ্বিতাকে অন্য মাত্রা দিয়েছে। আর সেই সব বিষয়ের জের ধরেই বিতর্ক করতে চাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে সব ঠিক হলেও এখানো কিছু বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বাইডেন বলেছেন, তিনি জুন ও সেপ্টেম্বরে দুটি বিতর্কে অংশ নেবেন। তবে ট্রাম্প বলছেন, তিনি দুটির বেশি বিতর্ক চান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।