বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু – দৈনিক গণঅধিকার

বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভয়ের মৃত্যু

🇧🇩 নোয়াখালী জেলা প্রতিনিধি
আপডেটঃ ১৪ জুন, ২০২৩ | ৪:৩২
নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে। নিহত তানভির হোসেন (২৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বর্ধন বাড়ির নুরুল ইসলামের ছেলে। সে এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিল। বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারের উদ্দেশ্যে রহওয়ানা দেয় তানভির। ওই সময় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথায় পৌঁছলে সড়কের পাশে থাকা পিডিবির বৈদ্যুতিক খুঁটি নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করে সে। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়। ঠেক দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন