বিবাহিত পুরুষ নয়, প্রেমিক হিসেবে যেসব ছেলে পছন্দ শ্রীলেখার – দৈনিক গণঅধিকার

বিবাহিত পুরুষ নয়, প্রেমিক হিসেবে যেসব ছেলে পছন্দ শ্রীলেখার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ১০:৪৯
সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট কথা বলার জন্য সমধিক পরিচিত ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই বিশেষ গুণের জন্য নিন্দা-সমালোচনায়ও শীর্ষে থাকেন তিনি। অনেকের ধারণা— খবরের শিরোনাম হতে শ্রীলেখাকে খুব ভালো লাগে। তাই নিয়মিত নানারকম মন্তব্য করেন তিনি। এমন কোনো দিন নেই, যেদিন সংবাদ শিরোনামে থাকেন না এ অভিনেত্রী। শুধু তাই নয়, বিরূপ মন্তব্যের কারণে লাইমলাইটে চলে আসেন এ অভিনেত্রী। এদিকে শ্রীলেখার বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ অনেক বছর হয়ে গেল। মেয়ে বড় হয়েছে মায়ের কাছেই। বিয়ে ভাঙার পর থেকে সিঙ্গেল জীবনযাপন করছেন অভিনেত্রী। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতার কৌতূহলের সীমা নেই। তবে শ্রীলেখা বারংবার বলেছেন, স্বামী ‘প্রাক্তন’ হয়ে গেলেও আর কাউকে মনে ধরে না তার। জানুয়ারিতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার পরিচালিত প্রযোজিত ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শিত হয়েছে সেখানে। চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন তিনি। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা। সাক্ষাৎকারে শ্রীলেখা স্পষ্ট বলেন, বিয়ের পর তিনি এক-দুজনের সঙ্গে প্রেম করেছেন, যারা তার থেকে বয়সে ছোট ছিল। কিন্তু তিনি কখনো কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না। তিনি হোম ব্রেকার নন। তার প্রেমিক হিসেবে পছন্দ ভরসাযোগ্য সিঙ্গেল ছেলে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন