বিরোধী দলীয় দমন কমিশনে পরিণত হয়েছে দুদক: ১২ দলীয় জোট – দৈনিক গণঅধিকার

বিরোধী দলীয় দমন কমিশনে পরিণত হয়েছে দুদক: ১২ দলীয় জোট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ১০:১৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট। বুধবার এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, দেশের মানুষ আজকে আবারও দেখল এই ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করে প্রতিপক্ষকে ঘায়েল করার নির্লজ্জ খেলায় মেতে উঠেছে। বিশেষ আদালতে যেভাবে অবিশ্বাস্য দ্রুততায় ৪২ জনের সাক্ষী গ্রহণ করে মামলার রায় দেওয়া হয়েছে তাতে এটাই প্রমাণিত হয় বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে। জোটের নেতারা আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু সরকারের আজ্ঞাবহ কমিশনই নয়, বিরোধী দলীয় দমন কমিশনে পরিণত হয়েছে। সর্বক্ষেত্রে আজকে বিচারের নামে প্রহসন প্রত্যক্ষ করছি। এর আগেও দেশনেত্রী খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দিয়ে নজিরবিহীনভাবে উচ্চ আদালতে সেই সাজা বৃদ্ধি করা হয়েছে। বিএনপিসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে ফরমায়েশি সাজা দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচন থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করছে এ ফ্যাসিস্ট অবৈধ সরকার। নেতারা অবিলম্বে ১/১১ সময়ের দায়েরকৃত মামলা বাতিলের আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় পার্টির চেয়ারম্যান (জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম ও জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মো. সালেহউদ্দিন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন