বিল নিয়ে ইতালির পার্লামেন্টে হাতাহাতি – দৈনিক গণঅধিকার

বিল নিয়ে ইতালির পার্লামেন্টে হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৪ | ৮:২৩
স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি বিল নিয়ে বিতর্ক ঘিরে ইতালির পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিতর্ক চলাকালে একজন এমপি অপর এক এমপিকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় পার্লামেন্টের অপর সদস্যরা হতবাক হয়ে যান। দ্রুত নিরাপত্তাকর্মীসহ অন্যরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এই ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়। পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা। অবশ্য যে বিল নিয়ে এই কাণ্ড তা এখনও পাস হয়নি। বৃহস্পতিবার পুনরায় বিতর্ক হওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন