বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ, ক্ষোভ ওয়াইসির – দৈনিক গণঅধিকার

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ, ক্ষোভ ওয়াইসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৩ | ৫:২১
বিশ্বকাপ ক্রিকেট দোরগোড়ায়। সবকিছু ঠিক থাকলে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল পরস্পরের মুখোমুখি হবে। যদিও পাকিস্তান ভারতে গিয়ে বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে। তবে পাকিস্তান-ভারতের ক্রিকেট অনুরাগীরা এই দুই দলকে মুখোমুখি দেখার অপেক্ষায়। কিন্তু ভারতের জনপ্রিয় রাজনীতিক এআইএমআইএমপ্রধান আসাদুদ্দিন ওয়াইসি পাক-ভারত ম্যাচের বিপক্ষে। শনিবার তিনি বলেন, ‘আমাদের তিনজন সেনাকে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। আর তাদের (পাকিস্তান) সঙ্গেই বিশ্বকাপের ম্যাচ খেলতে চলেছে ভারত।’ ‘একদিকে পাকিস্তানের সন্ত্রাসীরা আমাদের সেনাদের হত্যা করছে, অন্যদিকে আমরা আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলার পরিকল্পনা করছি। আর এই বিষয় নিয়ে কোনো হইচই নেই কেন? কারণ নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সরকার ক্ষমতায় আছে’—যোগ করেন ওয়াইসি। এআইএমআইএমপ্রধান একটি মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত কাশ্মীরে ২৫১টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে— এসব কি হচ্ছে?’ ওয়াইসি ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেন, এর আগেও ২০২১ সালে আমাদের পাঁচজন সেনা শহিদ হয়েছিলেন এবং আমরা আবার পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে গিয়েছিলাম। অথচ ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারার যে বিধানগুলো ছিল, তা বাতিল করেছিল এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছিল।’ হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে রয়েছে সংশয়। ১৫ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা ছিল হাইভোল্টেজ এই ম্যাচ। কিন্তু সেদিন থেকে শুরু হচ্ছে নবরাত্রি। পরিবর্তিত পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে, একদিন এগিয়ে যেতে পারে ভারত-পাক ম্যাচ। সে ক্ষেত্রে আগামী ১৪ অক্টোবর আয়োজন করা হতে পারে সেই ম্যাচ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন