বিশ্ববাজারে কমলো সোনার দাম – দৈনিক গণঅধিকার

বিশ্ববাজারে কমলো সোনার দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৩ | ৮:২১
দেশের বাজারে রেকর্ড দাম হওয়ার পর বিশ্ববাজারে মূল্যবান ধাতু সোনার দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৩০ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ কমেছে। সোনার পাশাপাশি রুপা এবং প্লাটিনামের দামও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের তথ্য অনুযায়ী, ২১শে জুলাই থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭৮ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯ হাজার টাকার ওপরে। বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করে। সেই সঙ্গে মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। এতে এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৯ হাজার টাকার ওপরে গুনতে হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮২ হাজার ৪৬৪ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয় রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে, দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর বিশ্ববাজারে সোনার দাম কমতে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৮ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ। এতে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ দশমিক ৫৩ ডলার। রুপার দাম গত এক সপ্তাহে কমেছে ৩ দশমিক ৮৯ শতংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৬৮ ডলার। আর প্লাটিনামের দাম ১ দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১২ দশমিক ৩৩ ডলার।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল