বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্য কেন্দ্রে মানুষের ঢল – দৈনিক গণঅধিকার

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্য কেন্দ্রে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ২:৩৭
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ তার প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। তাকে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১৪ এপ্রিল) সাড়ে ১০টা থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা। মরদেহটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জুমার নামাজের পর পঞ্চম জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশেই তার দাফন হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন