বুমরাহকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ভারত! – দৈনিক গণঅধিকার

বুমরাহকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ভারত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৬:৩৯
৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতকেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলছেন ভিন্ন কথা। তিনি তারকা পেসার জসপ্রিত বুমরাহকে ছাড়া ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ। মোহাম্মদ কাইফ বলেন, আমি মনে করি বুমরাহ যদি পুরোপুরি ফিট হয়ে ফিরে আসে, তাহলে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বুমরাহ পুরোপুরি ফিট থাকলে, ঘরের মাঠে ভারত শক্তিশালী দল হবে। ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে মোহাম্মদ কাইফ বলেন, ভারত সব সময় পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে। পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ডও ভালো। কিন্তু এই মুহূর্তে ভারতকে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে না। কারণ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অনুপস্থিত। গত বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি বুমরাহ। যে কারণে ভারত আইসিসি ইভেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। আসন্ন বিশ্বকাপেও যদি বুমরাহ খেলতে না পারেন তাহলে বিশ্বকাপ জয় কঠিন হবে বলছেন কাইফ। মোহাম্মদ কাইফ বলেন, আমরা লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্তকে বিশ্বকাপে মিস করব। বুমরাহ সবচেয়ে বড় ফ্যাক্টর। সে যদি বিশ্বকাপে খেলতে না পারে তাহলে ভারতকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমরা এখনও বুমরাহর ব্যাকআপ তৈরি করতে পারিনি। বুমরাহ না খেললে আমরা (বিশ্বকাপে) হারতেও পারি। চলতি মাসের ১৮, ২০ ও ২৩ তারিখ দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই দলে ফেরানো হয়েছে চোটের কারণে দীর্ঘদিন পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকা বুমরাহকে। আইরিশদের বিপক্ষে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিশ্বাস আয়ারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপে খেলে ফর্মে ফেরার মাধ্যমে বিশ্বকাপে নিজের সেরাটা উজার করে দেবেন বুমরাহ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন