বৃষ্টি উপেক্ষা করে মহাসমাবেশে কর্মীরা, নেতারা বলছেন ‘আল্লাহর রহমত’ – দৈনিক গণঅধিকার

বৃষ্টি উপেক্ষা করে মহাসমাবেশে কর্মীরা, নেতারা বলছেন ‘আল্লাহর রহমত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৩ | ৫:৪৩
বৃষ্টির মধ্যেই রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ।বৃষ্টি উপেক্ষা করে কর্মীরা বসে আছেন নেতাদের বক্তৃতা শোনার আশায়। এ সময় মঞ্চ থেকে বক্তারা বলেন, বৃষ্টি আল্লাহর রহমত। গরমের কারণে সবাই কষ্ট পাচ্ছে। তাই আল্লাহর রহমত শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের আন্দোলনে এই বৃষ্টি কিছুই না। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সমাবেশে বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত শুরু হয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে মাঠে অবস্থান করবেন। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ভোট চোর ক্ষমতায় থাকতে পারে না। জনগণের অধিকার কেড়ে নিয়েছে। নতুন প্রজন্মের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এ সরকার বিএনপির নেতাকর্মীদের গুম খুন করে ১৫ বছর ক্ষমতায় বসে আছে। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা দেশের জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের হত্যাকারী। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আজ দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহাসমাবেশ সঞ্চালনায় ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার