বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে হতে পারে বৃষ্টি – দৈনিক গণঅধিকার

বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে হতে পারে বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৪ | ১০:০০
টানা কয়েকদিন গরমের পর শনিবার সকালে রাজধানীর আকাশ ছিলো মেঘলা। কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়। পরিমাণে কম হলেও, বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় কমেছে গরমের প্রকোপ। স্বস্তি মিলেছে নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে, আগামী ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া, কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, আগামী কয়েকদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। এরপরে আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এদিকে, টানা তাপপ্রবাহের পর শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে বৃষ্টির। এই বৃষ্টি ও বজ্রপাতে তিন জেলায় সাতজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে মা-ছেলেসহ মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া, টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছেন দুই ভাই।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের