বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার – দৈনিক গণঅধিকার

বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৩ | ১১:০৭
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়ি বহরে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এ হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এতে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত হয়েছে, অক্ষত রয়েছেন চীনার। হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল। এএনআইয়ের খবরে বলা হয়েছে, হামলার পর বড় ধরনের জমায়েত কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলেছে চীনা কনস্যুলেট। ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানে সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনা নাগরিক বা বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করে তাদের নিরাপত্তার জন্য ‘এ’ ক্যাটাগরির ‘ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি’ নিয়োগের নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর। প্রদেশে সরকারি ও বেসরকারি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা পর্যালোচনার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র বিভাগ ও পুলিশ একটি বৈঠক করে। সিএনএনকে বেলুচিস্তান প্রদেশটির গোয়াদার জেলার পুলিশ সুপার চাকার বালোচ বলেন, যেখানে হামলাটি হয়েছিল, সেখানে পুলিশ ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর ক্লিয়ারেন্স অপারেশন চলছে। এ সময় আহত হয়েছেন দুই নিরাপত্তাকর্মী। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে, জঙ্গি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেছেন, বিএলএ মাজিদ ব্রিগেডের দুই ‘ফিদায়েন’ দাশত নিগরের নাভিদ বালোচ ওরফে আসলাম বালোচ এবং গেশকর আওয়ারানের মকবুল বালোচ ওরফে কাইম বালোচ গোয়াদরে চীনা প্রকৌশলীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালায়। তিনি এ হামলাকে ‘আত্মত্যাগমূলক অভিযান’ বলে অভিহিত করেছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।