ভাগ্য ফেরাতে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরছেন শ্যালক-দুলাভাই – দৈনিক গণঅধিকার

ভাগ্য ফেরাতে সৌদি গিয়ে লাশ হয়ে ফিরছেন শ্যালক-দুলাভাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৩ | ১০:১২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর জোমাদ্দার (২৪) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামের মোতাহার জোমাদ্দারের ছেলে এবং মোজাম্মেল হোসাইন (৪৮) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। শ্যালক-দুলাভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে বেতাগী ও মির্জাগঞ্জে তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা বলছেন, ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে তাদের লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাদের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ তারা সৌদি আরবের আলগাছিমের উনাইয়া থেকে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করতে যান। মহানবীর রওজা জিয়ারত শেষে গতকাল শনিবার রাতে মক্কার উদ্দেশে রওনা হন তারা। এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, সাগরের স্ত্রী শান্তা আক্তার চিৎকার করে কাঁদছিলেন। তাঁদের কান্না দেখে আশপাশের মানুষও চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে শান্তা জানান, তাঁদের অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেছে। সাগরের বাবা মোতাহার জোমাদ্দার বলেন, আমার আদরের সন্তান বাড়িতে আসার জন্য টাকা জমিয়েছিল। এখন আর টাকা দিয়ে কী হবে? মেঝো ভাই সুমন জোমাদ্দার জানান, পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা আজ দিশেহারা। হোটেল ব্যবসার পরিধি বাড়াতে কয়েক মাস আগে ঋণ ও ধারদেনা করে দেশ থেকে ৪৫ লাখ টাকা পাঠিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা সব হারিয়ে নিঃস্ব। জানা গেছে, নিহত দু’জনের মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, মারা যাওয়া দুই প্রবাসীর লাশ দেশে আনার জন্য সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।