ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে হতে পারে মামলা – দৈনিক গণঅধিকার

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে হতে পারে মামলা

গিয়াসউদ্দিন রনিঃ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৩ | ৭:১০
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছয় বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের মা। অভিযুক্ত যুবকের নাম নাম শাহাদাত হোসেন (২৬)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়ির মৃত সোলেমান হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম বাড়ির শিশুদের সাথে পাটি পাতার বাগানে খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী দূর সম্পর্কের চাচা শাহাদাত হোসেন ভিকটিমকে পাশের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে শাহাদাত তাকে একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। ভয়ে ভুক্তভোগী শিশুর চিৎকার করলে শাহাদাত পালিয়ে যায়। পরে বিষয়টি ঘরোয়া সালিশে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান দৈনিক গণঅধিকার নিউজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন