ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর – দৈনিক গণঅধিকার

ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ৮:৫৪
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় শনিবার সকাল। হঠাৎ দেখা গেল, এক যুবক হাঁটছেন রাস্তায়। এক হাতে চপার। আরেক হাতে নারীর কাটা মাথা। ঝরছে রক্ত। মুখে কোনও ভয় নেই।এই নারকীয় দৃশ্য দেখে হতবাক সবাই। আতঙ্কে চিৎকার ছড়িয়ে পড়ে চারপাশে। পথচারীরা সরে যান পাশ কাটিয়ে। কেউ কিছু বলতে সাহস পাননি।এরপর যা ঘটল, তা আরও বিস্ময়ের। যুবক সোজা হাঁটতে হাঁটতে চলে যান বাসন্তী থানায়। গিয়ে বলেন, তিনি তার ভাবিকে খুন করেছেন।পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। জব্দ করে চপার ও কাটা মুণ্ডু।পুলিশ জানায়, অভিযুক্তের নাম বিমল মণ্ডল। নিহত নারী সতী মণ্ডল, বিমলের ভাবি। দু’জনেই বাসন্তীর ভরতগড়ের বাসিন্দা।সকালবেলা মাঠে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ বিমল চপার দিয়ে কুপিয়ে মাথা আলাদা করে ফেলেন।ঘটনার পর নিজেই কাটা মাথা নিয়ে হাঁটতে থাকেন থানার দিকে। আশপাশের মানুষ আঁতকে ওঠেন। কেউ কেউ ভিডিও করেন মোবাইলে।ভিডিওতে দেখা যায়, বিমল একেবারে ভাবলেশহীন। মুখে কোনও অনুশোচনা নেই।পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদ থেকেই ঘটতে পারে এই খুন। তবে প্রকৃত কারণ জানতে জেরা চলছে

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন