ভারত থেকে ২ দিনে এলো ১২০ টন কাঁচা মরিচ – দৈনিক গণঅধিকার

ভারত থেকে ২ দিনে এলো ১২০ টন কাঁচা মরিচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৪ | ১১:৫১
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গত ২ দিনে আমদানিকৃত ১২০ টন কাঁচামরিচ দেশে এসে পৌঁছেছে। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ মে) ও বৃহস্পতিবার (৩০ মে) দুইদিনে দেশের কয়েকটি প্রতিষ্ঠানের আমদানিকৃত মোট ১২০ টন কাঁচামরিচ নিয়ে ১৩টি ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলে-রাজ এন্টারপ্রাইজ, শিমু এন্টারপ্রাইজ ও সেঞ্চুরি প্লাগ। বেনাপোল স্থলবন্দর থেকে খালাস হয়ে এসব কাঁচা মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাবে। বন্দর সূত্র জানায়, প্রতি টন ২৩৮ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়েছে। এতে বেনাপোল বন্দর পর্যন্ত প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি খরচ পড়েছে প্রায় ৭০ টাকা। বেনাপোল স্থলবন্দরে খাদ্যদ্রব্যের মান পরীক্ষায় নিয়োজিত উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, প্রায় ১০ মাস পর এ বন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা যাতে দ্রুত তাদের পণ্য বন্দর থেকে খালাস করতে পারেন সে বিষয়ে সবধরনের সহযোগিতা করা হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, গত দুইদিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২০ টন কাঁচা মরিচ ১৩টি ট্রাকে ভারত থেকে আমদানি করা হয়েছে। এর মধ্যে বুধবার পাঁচটি ট্রাকে ৩৭ টন ও বৃহস্পতিবার আটটি ট্রাকে ৮৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। পণ্য চালান দ্রুত খালাস দিতে বন্দরের সংশ্লিস্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানিকৃত কাঁচামরিচ আমদানিকারকরা দেশের বিভিণ্ন স্থানে নিয়ে যাচ্ছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার