ভালোবাসা দিবসে বাংলাভিশনের আয়োজন – দৈনিক গণঅধিকার

ভালোবাসা দিবসে বাংলাভিশনের আয়োজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৩
দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার ভিন্ন ভিন্ন রঙের গল্প নিয়ে এবার বাংলাভিশন বিশেষ আয়োজন করেছে। ভালোবাসার দিনে বাংলাভিশনের পর্দা থাকবে শুধু ভালোবাসাময়। এ দিন প্রচারিত হবে একাধারে তিনটি ভালোবাসার নাটক। ভালোবাসার প্রথম অনূভুতি নিয়ে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘মাই ফার্স্ট লাভ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘মাই ফার্স্ট লাভ’নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও পায়েল। নাটকটি প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। ভালোবাসার মধ্যে আনন্দের পাশাপাশি অভিমান ও থাকে। অতিরিক্ত অভিমানের কারণে এক সময় মনে হয় ভালোবাসাকে বিরক্তিকর। এমই একটি গল্প নিয়ে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে আরো একটি বিশেষ একক নাটক ‘আই হেইট ইউ ভ্যালেন্টাইনস’। বি ইউ শুভ পরিচালিত নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও পায়েল। বিশেষ অনুষ্ঠানমালায় এবার রয়েছে বিশেষ একক নাটক ‘টোনাটুনি ম্যারেজ মিডিয়া’। নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা নিলয় আলমগীর ও হিমি। এটি প্রচার হবে রাত ১০টা ৫৫ মিনিটে। ভালোবাসা দিবসে বাংলাভিশনের বিশেষ আয়োজনে ১৫ ফেব্রুয়ারি বুধবার থাকছে বিশেষ একক নাটক ‘চৌধুরী’। মাইদুল রাকিব পরিচালিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও শখ। বাংলাভিশনের পর্দায় নাটকটি দর্শক দেখবেন বুধবার রাত ৮টা ১৫মিনিটে। বুধবার রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ একক নাটক ‘খাঁচা’। ভালোবাসার এই খাঁচাকে কেন্দ্র করেই এ অপূর্ব প্রেমের সৃষ্টি হয়েছে নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টির মধ্যে। প্রীতি দত্ত পরিচালিত নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টি। বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে বাংলাভিশনে রয়েছে বিশেষ একক নাটক ‘এভাবেই ভালোবাসা হয়’। মেজবাহ উদ্দিন সুমন রচিত নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন জোভান ও সাফা কবির।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন