ভাসমান বন্দর দিয়ে গাজায় ত্রাণ প্রবেশ করবে: ইসরায়েল – দৈনিক গণঅধিকার

ভাসমান বন্দর দিয়ে গাজায় ত্রাণ প্রবেশ করবে: ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ৫:৫১
মার্কিন-নির্মিত ভাসমান বন্দর দিয়ে গাজায় আবারও মানবিক সহায়তা প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার (৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কাঠামোগত মেরামত সম্পন্ন হলে আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরটি দিয়ে ত্রাণ প্রবেশ করতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, গাজার উপকূলের অস্থায়ী বন্দরটি পুনর্নির্মান করা হচ্ছে। এই বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হওয়ার দুই সপ্তাহ পরই কাঠামোর কিছু অংশ ভেঙে গেলে সাময়িকভাবে এটি সরিয়ে নেওয়া হয়। গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল তা প্রশমণে মানবিক সহায়তা প্রবেশের জন্য অস্থায়ী এই বন্দরটি স্থাপন করা হয়। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করেছিল। এর প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের