ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা হানিফ – দৈনিক গণঅধিকার

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা হানিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৩ | ১:৫১
বরিশালের বানারীপাড়ায় ক্ষুদ্র চা দোকানির আড়াই লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের কাগজ হাতে পেয়ে অবাক হয়ে যান হানিফ হাওলাদার। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। স্থানীয়রা জানায়, উপজেলার মাদারকাঠি গ্রামের রাস্তার পাশের ৫০০ টাকা ভাড়া দিয়ে চা-পান বিক্রি করেন হানিফ হাওলাদার। তার জীর্ণ দোকানে সর্বসাকুল্যে ১০ হাজার টাকার মালামাল রয়েছে। ওই দোকানে প্রতিমাসে ২০০-৩০০ টাকা বিদ্যুৎ বিল আসে। দোকান মালিক সালাউদ্দিনের নামে বিদ্যুতের মিটার থাকলেও ভাড়াটিয়া হিসেবে প্রতিমাসে বিল পরিশোধ করেন হানিফ। এপ্রিলে হানিফের বিদ্যুৎ বিল আসে ৩৪০ টাকা। অথচ চলতি মাসে তার বিদ্যুৎ বিল আসে দুই লাখ ৬০ হাজার ১৮৩ টাকা। বানারীপাড়া সাব জোনাল অফিসে লাইনম্যান নূরুজ্জামান জানান, উনার বিলের ইউনিট ঠিক আছে কিন্তু টাকার অংশে ভুল ক্রমে অতিরিক্ত লেখা হয়েছে। এটা সফটওয়্যার মিস্টেকের কারণে হয়েছে। হানিফ হাওলাদারকে অফিসে আসতে বলা হয়েছে। তার বিল ঠিক করে দেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল