নিউজ ডেক্স
আরও খবর
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ভুল নকশায় সেতু নিচু করায় বিরক্ত প্রধানমন্ত্রী
ভুল নকশায় নিচু সেতু করায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সেতু নির্মাণে সঠিকভাবে নকশা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, কোথাও সেতু নির্মাণ করতে হলে সঠিক সম্ভাব্যতা সমীক্ষা করে নকশা ঠিক মতো করে তারপরই সেতু সির্মাণ করতে হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। ‘নড়াই-কালিয়া জেলা মহাসড়কের ২১ তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর উপর কালিয়া সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিতে গিয়ে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন, পরিসংখ্যান তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আর্থ-সামাজিক অবকাঠামোর বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. এমদাদ উল্লা মিয়ান এবং কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) একেএম ফজলুল হক উপস্থিত ছিলেন।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।