মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা – দৈনিক গণঅধিকার

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৮:০৬
অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত, ভারী বর্ষণের ফলে টানা চতুর্থ দিনের মতো কোমড় পানির নিচে চট্টগ্রাম নগর। গত শুক্রবার থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হলে, শুক্রবার থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা ও রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার ভারী বর্ষণে আবার তলিয়ে যায়। রোববার ২৪ ঘন্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে আজ চতুর্থ দিনের মতো জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে নগরের নিম্নাঞ্চলের মানুষ।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন