মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’ যুক্তরাষ্ট্র: হিজবুল্লাহ নেতা – দৈনিক গণঅধিকার

মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘হোতা’ যুক্তরাষ্ট্র: হিজবুল্লাহ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৩ | ৯:৪৬
লেবাননের হিজবুল্লাহ গ্রুপের নেতা সাঈদ হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যের সব সমস্যার ‘মূল’ কারণ। ইসরাইলি গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার। ইসরাইলের ইংরেজি সংবাদপত্র ‘দ্য জেরুজালেম পোস্ট’ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের একজন মুসলিম পণ্ডিতের স্মরণসভা অনুষ্ঠানে নাসরাল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যা হচ্ছে সব কিছুতে আমেরিকার জঘন্য ও নগ্ন হস্তক্ষেপ। নাসরাল্লাহর উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, আমরা আমেরিকার বশ্যতার ভিত্তিতে একটি সংস্কৃতি ও নীতির মুখোমুখি হচ্ছি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপারে দেওয়া তাদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থার অবসানে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার কারণেই দ্বি-রাষ্ট্র সমাধান ম্লান হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মন্ত্রিদের সম্পর্কে অভিযোগকারী লেবাননের নাগরিকদের এমন অবস্থান থেকে সরে এসে ‘অত্যাচারী আমেরিকার’ ওপর ‘তাদের ক্ষোভ ঢেলে দেওয়া উচিত।’ কেননা, মিশরের গ্যাস এবং জর্ডানের বিদ্যুত খাতের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে লেবাননে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। নাসরাল্লাহ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে আসছেন। গত মার্চ মাসে তিনি লেবাননের দুর্নীতির অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।