মাগুরায় ১লা জুন সরকারিভাবে ১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য অধিদপ্তর – দৈনিক গণঅধিকার

মাগুরায় ১লা জুন সরকারিভাবে ১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৪ | ১১:০৩
মাগুরায় আগামী ১লা জুন সরকারিভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে। বুধবার (২৯ মে) বিকেল ৩ টায় মাগুরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার শামীম কবির এ তথ্য জানান । ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪০টি কেন্দ্রে ৩৯১ জন সরকারি স্বাস্থ্য কর্মী, ১ হাজার ৮৮০ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২৭১ জন কর্মী নিয়োগ করা হয়েছে। এ ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় সির্ভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার এজাজ আহমেদ রোচি, ডাক্তার রোকেয়া পারভীন শান্তা, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হায়াত হোসেন, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ অন্যান্যরা। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার