মাজারে যাওয়ার পথে ট্রাক- পিকাপ সংঘর্ষে প্রাণ গেল ৩ নারীর – দৈনিক গণঅধিকার

মাজারে যাওয়ার পথে ট্রাক- পিকাপ সংঘর্ষে প্রাণ গেল ৩ নারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৩ | ৩:২৯
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রী বহন করা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিন নারী নিহত এবং অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। আহতদের মধ্যে বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানের নাম জানা গেছে। হতাহতরা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপে সিলেটে হজরত শাহ জালাল (র.)-এর মাজারে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। পথে বাহুবলের মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছলে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। এ ঘটনায় একই এলাকার ১০ ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল