মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি – দৈনিক গণঅধিকার

মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৩ | ১০:২৫
গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। নতুন খবর হলো— এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে। ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি। এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। আরও পড়ুন: জ্বরে ভুগছেন পরী, ফের বাসা থেকে চলে গেলেন রাজ! এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস। ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে। গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।