মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল ইরান-ভেনিজুয়েলা – দৈনিক গণঅধিকার

মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল ইরান-ভেনিজুয়েলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৩ | ৫:১৫
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান ও ভেনিজুয়েলা। উভয় দেশের ওপরই বহাল রয়েছে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা। তেহরান টাইমস জানিয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বল হয়, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানি দূতাবাস দেশটির শিপিং লাইন্সের (আইআরআইএসএল) এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এখন থেকে প্রতি তিন মাস অন্তর ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ ভেনিজুয়েলার উদ্দেশে ইরান ছেড়ে যাবে। এর আগে গত সপ্তাহে আইআরআইএসএল জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশে যাত্রা শুরু করবে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করেছে ইরান ও ভেনিজুয়েলা। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওই সফরে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, প্রযুক্তি, কৃষি, পর্যটন ও সাংস্কৃতিক খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।